টপটেন লুজারের শীর্ষে পাইওনিয়র ইন্স্যুরেন্স

টপটেন লুজারের শীর্ষে পাইওনিয়র ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ | সোমবার, ২৪ মে ২০২১ | আপডেট ১৭:৫০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (২৪ মে) কোম্পানিটির দর ৬ টাকা ১০ পয়সা বা ৫.১২ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ১১৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৪২৯ বারে ৪৭ লাখ ৮৮ হাজার ৩১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৪ কোটি ৬২ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৪.০৫ শতাংশ কমেছে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ৩.৮১ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বীকন ফার্মা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স, প্রাইম ব্যাংক, গোল্ডেন সন, মীরাকল ইন্ডাস্ট্রিজ ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading