করোনা: বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ কোটি ৯৭ লাখ

করোনা: বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ কোটি ৯৭ লাখ

উত্তরদক্ষিণ | রবিবার, ৩০ মে ২০২১ | আপডেট ১০:৪৫

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ কোটি ৯৭ লাখ। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ লাখ ২৯ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৭ লাখ ৮১ হাজার ২৩৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ লাখ ২৯ হাজার ৭৪২ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকাতে। রবিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৭১৭ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৩০৪ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৬০০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৫৭ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ইন্ডিয়া মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ২২ হাজার ৫১২ জনের।

মৃত্যু বিবেচনায় আমেরিকার প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৮ হাজার ৭৭৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭২ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯২টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading