আশুলিয়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

আশুলিয়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ১১:৩৩

আশুলিয়ার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর লাগা আগুনে ছয় জন দগ্ধ হয়েছেন। বুধবার (২ মে) ভোর ৫টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকায় হুমায়ন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন- হাসিম (৩৫)ও তার স্ত্রী আদুরী (৩০), আউয়াল (৩৫), তার স্ত্রী রেনু (২৮) ও তাদের মেয়ে আফিয়া (৯) এবং আরেক ভাড়াটিয়া আফরোজা (৪০)।

প্রতিবেশী ভাড়াটিয়া রেক্সনা বেগম বলেন, ‘ভোরবেলা হঠাৎ বিকট আওয়াজে বিস্ফোরণে ঘুম ভাঙে সবার। পরে ওঠে চার দিকে আগুন দেখি। ওই বাসায় থাকা ছয়জনের শরীরে আগুন লাগলে সবাই মিলে নিভিয়ে ফেলি। পরে দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়।’

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনা ঘটেছে ভোর ৫টার একটু পরে। আমাদের খবর দেওয়া হয়েছে আরও পরে। আমরা গিয়ে অগ্নিদগ্ধ ছয় জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানোর কথা নিশ্চিত হই।’

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, সকালে আশুলিয়া থেকে ছয় জন দগ্ধ রোগীকে ভর্তি করা হয়েছে। তারা সকলে চিকিৎসাধীন আছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading