ডিপিএল’র দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু

ডিপিএল’র দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু

উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ১১:১৫

মিরপুর শের-ই-বাংলায় ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা মাঠে গড়িয়েছে। সকাল ৯টায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ম্যাচ শুরু হয়েছে। টস হেরে ব্যাটিংয়ে নেমেছে প্রাইম দোলেশ্বর।

মিরপুরে আজ বুধবার (২ জুন) আরও দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। সন্ধ্যা ছয়টায় খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

মিরপুরে চারদিনে ঢাকা প্রিমিয়ার লিগের ১২ ম্যাচ অর্থ্যাৎ দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার লিগের প্রথম রাউন্ডের খেলা হয়েছিল মিরপুর ও বিকেএসপির তিন দুই মাঠে। মঙ্গলবারও ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বৃষ্টির কারণে ভেস্তে যায়।

বুধবার (২ জুন) দ্বিতীয় রাউন্ডের খেলার সূচি-

প্রাইম দোলেশ্বের স্পোর্টিং ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি (সকাল ৯টা)
শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স (দুপুর দেড়টা)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব (সন্ধ্যা ৬টা)

বৃহস্পতিবার (৩ জুন) দ্বিতীয় রাউন্ডের খেলার সূচি-

লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়ন (সকাল ৯টা)
আবাহনী লিমিটেড বনাম ওল্ডডিওএইচ স্পোর্টিং ক্লাব (দুপুর দেড়টা)
মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব (সন্ধ্য ৬টা)

শুক্রবার (৪ জুন) তৃতীয় রাউন্ডের খেলার সূচি-

লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি (সকাল ৯টা)
শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব (দুপুর দেড়টা)
প্রাইম দোলেশ্বের স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স (সন্ধ্য ৬টা)

শনিবার (৫ জুন) তৃতীয় রাউন্ডের খেলার সূচি-

ওল্ডডিওএইচ স্পোর্টিং ক্লাব বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব (সকাল ৯টা)
আবাহনী লিমিটেড বনাম ব্রাদার্স ইউনিয়ন (দুপুর দেড়টা)
প্রাইম ব্যাংক-মোহামেডান (সন্ধ্যা ৬টা)

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading