বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে: দেড় ঘণ্টায় লেনদেন ৮২৪ কোটি
উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ০২:৩০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২ জুন) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৮২৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বুধবার (২ জুন) ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
ডিএসই সূত্রে আরও জানা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৮৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৪ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এছাড়াও সিএসইতে ১৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

