করোনাভাইরাসে আরও ৩৪ মৃত্যু, নতুন শনাক্ত ১৯৮৮

করোনাভাইরাসে আরও ৩৪ মৃত্যু, নতুন শনাক্ত ১৯৮৮

উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ১৬:৪৫

দেশে গত এক দিনে আরও ১ হাজার ৯৮৮ জনের মধ্যে করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়েছে, আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের।দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৩০ এপ্রিল ২ হাজার ১৭৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৪ হাজার ২৯৩ জন হয়েছে। আর করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৬৯৪ জন।

সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ১ হাজার ৯১৪ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading