চীনে রেললাইনে ঝরল ৯ শ্রমিকের প্রাণ

চীনে রেললাইনে ঝরল ৯ শ্রমিকের প্রাণ

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৪ জুন ২০২১ | আপডেট ১৫:৩০

রেললাইন মেরামতের কাজ চলার সময় দ্রুতগতির একটি ট্রেন শ্রমিকদের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই নয়জন শ্রমিক প্রাণ হারান। দুর্ঘটনার পর চিকিৎসা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন।

চীনের গেনসু প্রদেশে শুক্রবার (৪ জুন) স্থানীয় সময় ভোর ০৫:২৫ এর দিকে জিনচাং সিটিতে ওই দুর্ঘটনা ঘটে। কার বা কাদের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে প্রশ্নের ঝড় উঠেছে। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, শ্রমিকদের উপর দিয়ে চলে যাওয়া ট্রেনটি উরুমশি থেকে হংঝউ যাচ্ছিল।

এক উইবো ব্যবহারকারী লেখেন, ‘‘যদি সেখানে রেললাইন মেরামতের কাজই চলছিল, তবে তো ট্রেন চালকের সেই তথ্য জানা থাকার কথা। কীভাবে এই ঘটনা ঘটলো? নয়টি তাজা প্রাণ ঝরে গেলো!”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading