সবচেয়ে এগিয়ে মেহজাবীন

সবচেয়ে এগিয়ে মেহজাবীন

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৪ জুন ২০২১ | আপডেট ১৫:৪৫

দর্শক নন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার অভিনয় ক‌্যারিয়ারে অসংখ‌্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন। এবার ইউটিউবে ভিউয়ের বিচারে সবচেয়ে এগিয়ে গেলেন তিনি। তার অভিনীত ২৫টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। বাংলা নাটকের ইতিহাসে মেহজাবীনই প্রথম যার ২৫টি নাটক এই মাইলফলক স্পর্শ করলো।

কোটি ভিউয়ের এসব নাটক হলো—‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’, ‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’, ‘টম অ‌্যান্ড জেরি’, ‘সাইন্সের মেয়ে আর্টসের ছেলে’, ‘যদি তুমি জানতে’, ‘ভালো থেকো তুমিও’, ‘মিস্টার অ‌্যান্ড মিস চাপাবাজ’, ‘ফটোফ্রেম’, ‘ভাই প্রচুর দাওয়াত খায়’, ‘শেষটা সুন্দর’, ‘অ্যাপয়েনমেন্ট লেটার’, ‘গোলাপি কামিজ’, ‘ফার্স্ট লাভ’, ‘আমার বউ’, ‘শিল্পী’, ‘লাভ ভার্সেস ক্রাশ’, ‘আনএক্সপেক্টেড স্টোরি’, ‘ক্যান্ডি ক্রাশ’, ‘শুধু তুমি’, ‘পার্টনার’, ‘তোমার অপেক্ষায়’, ‘গল্পটি তোমারই’, ‘বউ ও ফ্যাশন’।

এ বিষয়ে উচ্ছ্বসিত মেহজাবীন বলেন, ‘দর্শক আমার কাজ দেখেন, এতে আমি অনেক খুশি। আমার কাজ দেখার পর তারা নানাভাবে প্রতিক্রিয়া জানান। তাদের এ ভালোবাসা ভালো কাজের অনুপ্রেরণা দেয়। তাদের এই ভালোবাসা যেন সবসময় পাই, এটাই কামনা। আমি আজকের মেহজাবীন হয়েছি দর্শকদের ভালোবাসার কারণে। ভালো কাজের জন‌্য তারা প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন। আর আমিও সেটাই চেষ্টা করছি।’

মেহজাবীন চৌধুরী অভিনীত আরো ১১টি নাটকের ভিউ নব্বই লাখ ছাড়িয়েছে। ৮০ লাখ ছাড়িয়েছে আরো ৬টি নাটক। তা ছাড়াও এ অভিনেত্রীর ৯৬টি নাটকের ভিউ অর্ধ কোটি পেরিয়েছে।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading