করোনা: ইন্ডিয়াতে গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ৩২৯

করোনা: ইন্ডিয়াতে গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ৩২৯

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ১৬:০৫

ইন্ডিয়াতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ৫১ হাজার ৬৬৭ জন। একই দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছন ১ হাজার ৩২৯ জন।

শুক্রবার (২৫ জুন) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানান, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৩ কোটি ১ লাখ ৩৪ হাজার ৪৪৫ জন। এদিকে দেশটিতে সাপ্তাহিক সংক্রমণের হার হ্রাস পেয়ে ৩ শতাংশে চলে এসেছে। আর মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৩১০ জন।

এদিকে পর পর ৪৩ দিন ধওে করোনাভাইরাসে প্রাত্যহিক নতুন আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ায় এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৬৭ জনে দাঁড়িয়েছে। ইন্ডিয়ায় বর্তমানে কোভিড-১৯ রোগে মৃত্যু হার ১.৩১ শতাংশ। দেশটিতে করোনাভাইরাস থেকে সেওে উঠার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৬৬ শতাংশে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ার শনাক্ত বিবেচনায় প্রাত্যহিক আক্রান্তের হার অনেক কমে এখন ২.৯৮ শতাংশে চলে এসেছে। দেশটিতে পর পর ১৮ দিন ধরে প্রাত্যহিক আক্রান্তের হার ৫ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে।

এদিকে স্থানীয় সময় সকাল ৭টায় প্রকাশ করা টিকাদান কর্মসূচির তথ্য অনুযায়ী, ইন্ডিয়াতে গত ২৪ ঘণ্টায় ৬০.৭৩ লাখ মানুষ টিকা গ্রহণ করেছেন। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট ৩০.৭৯ কোটি মানুষকে টিকা দেয়া হলো।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading