এবারের বাজেট ব্যবসাবান্ধব: পরিকল্পনা মন্ত্রী
উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ১৫:২০
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ব্যবসাবান্ধব, তবে কিছু কিছু ক্ষেত্রে অথর্নৈতিক উন্নয়নের স্বার্থে বাজেটের সংস্কার আনার প্রয়োজন রয়েছে।
শুক্রবার (২৫ জুন) সকালে সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের ওয়েবিনারে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, এ বাজেট কর্মসংস্থান ও দারিদ্র দূরীকরণের জন্য সহায়ক। গৃহহীনদের ঘর দেয়া এবং গ্রামকে নগরে উন্নীত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, বাজেট আকারে অনেক বড়। তবে ১৯৭২ সালের বাজেটের সাথে মিলালে প্রবৃদ্ধি ও বাজেটের আকারে কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না। এ বাজেটে বড় ব্যবসীদের সুবিধা দেয়া হয়েছে, সমাজে পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা না করে এ বাজেট করা হয়েছে বলেও তারা দাবি করেন।

