করোনা: খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৩
উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ১৫:০০
খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জনের মৃত্যু হয়েছে। একইদিনে বিভাগে নতুন করে ১ হাজার ৩২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৫ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে খুলনা বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর আগে ১৮ জুন সর্বোচ্চ ১ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ার সর্বোচ্চ ৭ জন, খুলনায় ৫ জন, যশোরে ৫ জন, ঝিনাইদহে ২ জন, চুয়াডাঙ্গায় ১ জন, সাতক্ষীরায় ১ জন, বাগেরহাটে ১ জন এবং মেহেরপুরে ১ জন মারা গেছেন।
রাশেদা বলেন, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ১১৭ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৯২২ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৩৩২ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ হাজার ১৬১ জন। মারা গেছেন ২৩৩ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৯ জন।

