সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে: কমেছেও ১০ খাতে
উত্তরদক্ষিণ| শনিবার, ২৬ জুন ২০২১| আপডেট ১৬:১৮
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে। অন্যদিকে দর কমেছেও ১০ খাতে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে জানা গেছে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বস্ত্র খাতে। এই খাতে ১০.৯ শতাংশ দর বেড়েছে। এরপরে ব্যাংক খাতে ৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ট্যানারি খাতে ২.১ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে ১.৩ শতাংশ,খাদ্য খাতে ১.১ শতাংশ, কাগজ খাতে দশমিক ৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৪ শতাংশ, পাট খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দর কমেছেও ১০ খাতে। খাতগুলো হচ্ছে- ভ্রমণ-অবকাশ, আইটি সিরামিক, সিরামিক সিমেন্ট, প্রকৌশল, জ্বালানি-বিদ্যুৎ, বিবিধ, সেবা-আবাসন, জীবন বিমা ও সাধারণ বিমা খাত।

