খসড়া করপোরেট গভর্নেন্স রুলসের ওপর মতামত চেয়েছে বিএসইসি

খসড়া করপোরেট গভর্নেন্স রুলসের ওপর মতামত চেয়েছে বিএসইসি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৫ মে, ২০২৬, আপডেট ১৩:১৭

খসড়া করপোরেট গভর্নেন্স রুলসের ওপর শেয়ারবাজার সংশ্লিষ্ট সবার মতামত, পরামর্শ ও আপত্তি আহ্বান করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল (বৃহস্পতিবার) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ৩৩-এর উপধারা (১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে কমিশন এ খসড়া বিধিমালা প্রণয়ন করেছে। খসড়া বিধিমালার ওপর মতামত কমিশনের ওয়েবসাইট কিংবা সংবাদপত্রে প্রকাশের তারিখ থেকে দুই সপ্তাহের মধ্যে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। সেই হিসাবে মতামত প্রদানের শেষ সময় ৩১ মে।

বিএসইসি আরও জানায়, খসড়া বিধিমালাটি কমিশনের ওয়েবসাইটের নির্ধারিত লিংক অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সংগ্রহ করা যাবে। নতুন এ করপোরেট গভর্নেন্স রুলসের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও জোরদার হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading