কারখানা খোলা থাকলে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করবে: বিজিএমইএ
উত্তরদক্ষিণ| শনিবার, ২৬ জুন ২০২১| আপডেট ১৭:১১
কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার থেকে সাত দিন সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। জরুরিসেবা ছাড়া বন্ধ থাকবে সবকিছু। তবে ঘোষিত এ লকডাউনে তৈরি পোশাক কারখানাগুলো লকডাউনের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে বিজিএমইএ।
শনিবার (২৬ জুন) বিজিএমই এর মহাসচিব মো: ফয়জুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তারা বলছে, কারখানা খোলা থাকলে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করবে।
লকডাউনে কারখানা খোলা রাখার কথা জানিয়ে বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান জানান, কারখানা খোলা থাকলে শ্রমিকরা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাই শ্রমিকদের স্বার্থে আমরা কারখানা খোলা রাখতে চাই।

