করোনা: রামেকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ২৫

করোনা: রামেকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ২৫

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ১০:৫০

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৪০ জনের মৃত্যু হলো।

তিনি আরও জানান, মারা যাওয়া ২৫ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলো নয় জনের। বাকি ১৬ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। করোনা ইউনিটে ভর্তি আছেন ৪৫৯ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading