ইন্ডিয়ার সাথে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল আরও ১৫ দিন

ইন্ডিয়ার সাথে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল আরও ১৫ দিন

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ১১:০৫

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। তবে, পণ্য পরিবহন চালু থাকবে।

সোমবার (২৮ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়।

ইন্ডিয়ার সাথে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হলেও আগের মতোই ইন্ডিয়াতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তারা বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য ইন্ডিয়াতে বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে। বাংলাদেশি নাগরিকরা চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর বাদে বেনাপোল, বুড়িমারী, হিলি ও আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে ইন্ডিয়ার সাথে গত ২৬ এপ্রিল প্রথম দফায় সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও চার দফায় ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading