রাইট শেয়ার ছাড়বে অগ্রণী ইন্স্যুরেন্স

রাইট শেয়ার ছাড়বে অগ্রণী ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ১১:৩০

রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বিমা খাতের অগ্রণী ইন্স্যুরেন্স। এ লক্ষ্যে কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩টি সাধারণ শেয়ারের বিপরীতি ১টি রাইট শেয়ার ইস্যু করবে অগ্রণী ইন্স্যুরেন্স। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাইট শেয়ার ইস্যুর লক্ষ্যে তা সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১১ আগস্ট কোম্পানিটি বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৯ জুলাই নির্ধারণ করা হয়েছে। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা অনুযায়ী পরিশোধিত মূলধন বাড়াবে।

ইজিএমে সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতির পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading