মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা

মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ১৩:১৫

মাগুরার মোহম্মদপুরে জমি নিয়ে বিরোধের জেরে মাহফুজার রহমান মোল্লা (৪২) নামে এক কৃষককে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে তাকে হত‌্যা করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ।

মোহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন এ তথ‌্য নিশ্চিত করে বলেন, মাহাফুজারের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাহাফুজারের স্ত্রী তাসলিমা খাতুন জানান, বানিয়াবহু গ্রামের পশ্চিম পাড়ায় তাদের বাড়ি। তার স্বামীর চাচাতো ভাই সবুজ মোল্লাসহ অন্য ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ সকালে সবুজ তার স্বামীকে মারধোর করেন। এ নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি বলেন, ‘সকাল পৌনে ৮টার দিকে পতিপক্ষের লোকজন আমার স্বামীকে কুপিয়ে হত‌্যা করেছে।’

এঘটনায় নিহত মাহাফুজারের পক্ষের ৫ জন আহত হয়েছেন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মাহাফুজার মোল্লআ ওই গ্রামের আফসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। তার একটি ছেলে রয়েছে।

ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেকে লুট আতঙ্কে বাড়ি থেকে গৃহস্থালী সামগ্রী গবাদিপশু ও মূল্যবান মালপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন বলে কযেকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading