টপটেন লুজারের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

টপটেন লুজারের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ১৯:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৯ জুন) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির দর ১১ টাকা ৬০ পয়সা বা ৯.৫৩ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি সর্বশেষ ১১০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

মঙ্গলবার কোম্পানিটি ১ হাজার ১৬১ বারে ৩ লাখ ৮৫ হাজার ৮১০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৩ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড । আজ কোম্পানিটির দর ২ টাকা বা ৭.১৪ শতাংশ কমেছে।

মালেক স্পিনিং মিলস লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ২ টাকা বা ৬.২৭ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, সী পার্ল বীচ, মতিন স্পিনিং, এস্কয়ার নিট, প্রাইম টেক্সটাইল ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading