কঠোর লকডাউন: খোলা থাকবে পুঁজিবাজার

কঠোর লকডাউন: খোলা থাকবে পুঁজিবাজার

উত্তরদক্ষিণ| বুধবার, ৩০ জুন ২০২১| আপডেট ১৫:৩০

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করছে সরকার। বুধবার (৩০ জুন) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

কঠোর বিধিনিষেধেও ব্যাংক খোলা থাকবে। ব্যাংক খোলা থাকলে যে পুঁজিবাজারও খোলা থাকবে তা আগেই জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাই সর্বাত্মক লকডাউন বা কঠোর বিধিনিষেধেও পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে।

ওই নির্দেশনার আলোকে আগামী রবিবার ৪ জুলাই থেকে ব্যাংকে লেনদেন চলবে। ব্যাংক ক্লোজিংয়ের কারণে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে। তাই কোনো ব্যাংকে লেনদেন হবে না কাল। পুজিবাজারও ঠিক একই নিয়মে চলবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading