টপটেন গেইনারের শীর্ষে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স
উত্তরদক্ষিণ| বুধবার, ৩০ জুন ২০২১| আপডেট ২০:২০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৩০ জুন) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে অবস্থান করছে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন করে। এছাড়াও কোম্পানিটি এক হাজার ৩৭ বারে ৮ লাখ ৬৭ হাজার ১৩৪টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড । আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৪ টাকা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এস.আলম. কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স ও জনতা ইন্স্যুরেন্স লিমিটেড।

