মহামারির অত্যন্ত বিপজ্জনক সময়ের মধ্যে বিশ্ব: ডব্লিউএইচও

মহামারির অত্যন্ত বিপজ্জনক সময়ের মধ্যে বিশ্ব: ডব্লিউএইচও

উত্তরদক্ষিণ| শনিবার, ০৩ জুলাই ২০২১| আপডেট ০০:৩০

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গেব্রিয়াসুস বলেছেন, বিশ্ব কোভিড-১৯ মহামারির ‘অত্যন্ত বিপজ্জনক সময়ের’ মধ্যে রয়েছে। প্রায় ১০০টি দেশে এই ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (০২ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে এই সতর্কবার্তা দেন ডব্লিউএইও প্রধান।

তিনি বলেন, ইন্ডিয়ায় প্রথম ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া যায়। এরপর থেকে এটি রূপান্তরিত হচ্ছে এবং এটি অনেক দেশে করোনার একটি অতি সংক্রামক ধরণ হয়ে ওঠেছে।

টেড্রস বলেন, আমরা ইতিমধ্যে বিশ্ব নেতাদের প্রতি আগামী বছরের মধ্যে তাদের দেশের ৭০ শতাংশ মানুষকে টিকাদান নিশ্চিতের আহবান জানিয়েছি। লক্ষ্য করেছি, ইতিমধ্যে টিকার তিন বিলিয়ন ডোজ বিরতণ হয়েছে। টিকা বন্টন নিশ্চিত করতে এবং এ ব্যাপারে পদক্ষেপ নিতে কয়েকটি দেশের সম্মিলিত প্রচেষ্টার ফলেই তা সম্ভব হয়েছে।

বিশ্বব্যাপী যে টিকা দেয়া হয়েছে, তার মধ্যে দুই শতাংশেরও কম পেয়েছে দরিদ্র দেশগুলো। যদিও ব্রিটেন, আমেরিকা, ফান্স ও কানাডাসহ ধনী দেশগুলো এক বিলিয়ন টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘের হিসাবে, সারা বিশ্বের জন্য ১১ বিলিয়ন ডোজ প্রয়োজন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading