করোনা: বিশ্বে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮ হাজার ২৮০

করোনা: বিশ্বে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮ হাজার ২৮০

উত্তরদক্ষিণ| শনিবার, ০৩ জুলাই ২০২১| আপডেট ১০:৩৫

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২৮০ জন। একই দিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৭৫৮ জনের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, শনিবার (৩ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৭৯ হাজার ৮৭২ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ১৩৩ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৬৪৪ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ১৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ২১ হাজার ১৬১ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৭২ হাজার ৮৮১ জন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৪৬৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২২ হাজার ৬৮ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার ৩৫১ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইন্ডিয়া। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৫ লাখ ১ হাজার ১৮৯ জন। মারা গেছেন ৪ লাখ ১ হাজার ৬৮ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৭৩৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading