অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষে টাঙ্গাইলে নিহত ৪

অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষে টাঙ্গাইলে নিহত ৪

উত্তরদক্ষিণ| শনিবার, ০৩ জুলাই ২০২১| আপডেট ১১:০০

টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও মাছ ভর্তি পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৪ জন।

শনিবার (৩ জুলাই) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিহাতীর হাতিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন এ তথ্য নিশ্চিত করে বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছ ভর্তি পিকআপ হাতিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ ৩ জন নিহত হন। আহত হন ৭ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে আরও ১ জন মারা যান। আহত ৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading