দুপুরে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

দুপুরে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

উত্তরদক্ষিণ| শনিবার, ০৩ জুলাই ২০২১| আপডেট ১১:১০

জিম্বাবুয়েতে দুই দিনের অনুশীলন শেষে পূর্বনির্ধারিত দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে শনিবার (৩ জুলাই) মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি হবে টাকাশিঙ্কা স্পোর্টস ক্লাব মাঠে। হারারে থেকে প্রায় এক ঘণ্টা পথ দূরত্ব মাঠে গিয়ে নিজের ঝালিয়ে নেবেন মুমিনুল হকরা।

চোটে ভোগা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম প্রস্তুতি ম্যাচে খেলবেন কিনা নিশ্চিত করে বলতে পারেননি কেউ। তবে এই ম্যাচ সামনে রেখে গতকাল পুরোদমে নেটে ব্যাটিং করেছেন দুই জন। তাতে স্পষ্ট, আজ তাঁদের দুই জনকেই পাওয়া যাবে। হাঁটুর চোটে তামিম ঢাকা লিগের সুপার লিগের ম্যাচ খেলেনি। মুশফিক সুপার লিগের দুই ম্যাচ খেলার পর ছিটকে যান হাতের আঙুলে ‘হেয়ারলাইন ফ্রাকচার’ হওয়ায়।

আগামী ৭ জুলাই দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। ২০১৩ সালের পর বাংলাদেশ দল আবার গিয়েছে জিম্বাবুয়েতে। শেষ সফরে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading