মা হওয়ার খবর দিলেন দিয়া মির্জা

মা হওয়ার খবর দিলেন দিয়া মির্জা

উত্তরদক্ষিণ| বুধবার, ১৩ জুলাই ২০২১| আপডেট ১২:৫০

সম্প্রতি মা হওয়ার খবর দিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সদ্য পুত্র সন্তানের জননী হয়েছেন তিনি।স্বামী বৈভব রেখির এবং দিয়ার এটি প্রথম সন্তান। এ দম্পতি তাদের ছেলের নাম রেখেছেন অভ্যান আজাদ রেখি।

নির্ধারিত সময়ের আগেই পৃথিবীতে এসেছে অভ্যান। গত ১৪ মে জন্ম হয় এই নবাগত শিশুর। তাকে এখন নিওনাটাল আইসিইউ-তে রাখা হয়েছে। বুধবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে এসব তথ্য জানিয়েছেন দিয়া।

গত ফেব্রুয়ারিতে বৈভব রেখিকে বিয়ের করেন এই অভিনেত্রী। বিয়ের দুই মাসের ভেতরেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন তিনি।

‘রেহনা হ্যায় তেরে দিল মে’, ‘দম’, ‘সঞ্জু’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন দিয়া। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্তে সিনেমা ‘থাপ্পড়’। বর্তমানে তেলেগু ভাষার ‘ওয়াইল্ড ডগ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবেও পরিচিত তিনি। এছাড়া ইউএনইপি-এর গুডউইল অ্যাম্বাসেডর দিয়া।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading