বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি
উত্তরদক্ষিণ| বুধবার, ১৩ জুলাই ২০২১| আপডেট ১৩:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও বেক্সিমকো লিমিটেড রেকর্ড ডেটের আগে ১৫ জুলাই (বৃহস্পতিবার) স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
আগামী ১৮ জুলাই কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুলাই, সোমবার।
রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

