লেনদেনের দেড় ঘণ্টায় ৫ কোম্পানি হল্টেড

লেনদেনের দেড় ঘণ্টায় ৫ কোম্পানি হল্টেড

উত্তরদক্ষিণ| রবিবার, ১৮ জুলাই ২০২১| আপডেট ১৩:২৫

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (১৮ জুলাই) শেয়ার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৪ কোম্পানি ও এক মিউচ্যুয়াল ফান্ডের। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সমতা লেদার কমপ্লেক্স, আফতাব অটোস, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পদ্মা লাইফের স্ক্রিনে ২ লাখ ৪৪ হাজার ২১৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে আফতাব অটোস, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডর স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading