ঈদুল আজহায় বায়তুল মোকাররমে নামাজের সময়সূচি

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে নামাজের সময়সূচি

উত্তরদক্ষিণ| রবিবার, ১৮ জুলাই ২০২১| আপডেট ১৩:৪০

প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

আগামী বুধবার (২১ জুলাই) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাযের জামাত অনুষ্ঠিত হবে। ওই জামাতগুলোতে আলেমগণ ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন। তারা হলেন—

প্রথম জামাত: সকাল ৭টা

ইমাম: হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: মো. আতাউর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ

দ্বিতীয় জামাত: সকাল ৮টা

ইমাম: হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ

তৃতীয় জামাত: সকাল ৯টা

ইমাম: হাফেয মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: হাফেয ক্বারী হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ

চতুর্থ জামাত: সকাল ১০টা

ইমাম: হাফেজ মাওলানা মুহিউদ্দীন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: ক্বারী মো. ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ

পঞ্চম ও সর্বশেষ জামাত: সকাল ১০.৪৫টা

ইমাম: হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন, মুকাব্বির: জনাব মো. শহীদুল্লাহ, প্রধান খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ

বর্তমান করোনা পরিস্থিতিতে বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ১২ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব-ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading