একদিনে ডেঙ্গু শনাক্ত ১০৫ জনের, ঢাকায়ই ১০২

একদিনে ডেঙ্গু শনাক্ত ১০৫ জনের, ঢাকায়ই ১০২

উত্তরদক্ষিণ| রবিবার, ২৫ জুলাই ২০২১| আপডেট ১৮:২৫

মহামারি করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও। গত একদিনে নতুন করে ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ১০২ জনই ঢাকার। এর আগে গতকাল শনিবার (২৪ জুলাই) একদিনে সর্বোচ্চ ১০৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। আজ রবিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়।

অধিদপ্তর আরও জানায়, এ বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে চলতি জুলাই মাসেই। এখন পর্যন্ত ১ হাজার ৩০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন শুধু জুলাই মাসেই। তাদের ৯৯ শতাংশই ঢাকায়। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪৬০ জন রোগী ভর্তি আছে । এর মধ্যে ঢাকাতেই আছে ৪৫৪ জন, আর বাকি ৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
অধিদপ্তর জানায়, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে আজ ২৫ জুলাই পর্যন্ত ১ হাজার ৬৭৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ২১৬ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading