চিকিৎসকসহ ৮৮৯০ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত

চিকিৎসকসহ ৮৮৯০ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত

উত্তরদক্ষিণ| রবিবার, ২৫ জুলাই ২০২১| আপডেট ১৮:৩৮

দেশে করোনায় এখন পর্যন্ত আট হাজার ৮৯০ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। রবিবার ( ২৫ জুলাই) বিএমএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিএমএ জানায়, আট হাজার ৮৯০ জনের মধ্যে চিকিৎসক তিন হাজার ৫৮ জন, নার্স দুই হাজার ১৭৫ জন আর অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন হাজার ৬৭৫ জন। বিএমএ আরও জানিয়েছে, গত ২০ জুলাই পর্যন্ত করোনা এবং করোনার উপসর্গ নিয়ে ১৬৯ জন চিকিৎসক মারা গিয়েছেন।

করোনাতে আক্রান্ত হয়ে প্রথম চিকিৎসক মারা যান গত বছরের ১৫ এপ্রিল। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ করোনাতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণকারী চিকিৎসক।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading