দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করলো ইসলামী ব্যাংক

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করলো ইসলামী ব্যাংক

উত্তরদক্ষিণ| শনিবার, ৩১ জুলাই ২০২১। রবিবার, ১ আগস্ট ২০২১। আপডেট ১২:২০

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)। শনিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৬১ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ১ টাকা ৫০ পয়সা ছিল।

অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৮ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ১ টাকা ৯৪ পয়সা ছিল। দুই প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৭ টাকা ৭৬ পয়সা, যা গত বছর ২১ টাকা ৯৬ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৯৭ পয়সা।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading