মিয়ানমারে নির্বাচন হবে ২০২৩ সালে

মিয়ানমারে নির্বাচন হবে ২০২৩ সালে

উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১০:৪০

নতুন করে এক তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে মিয়ানমারে । সেই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। ২০২৩ সালে জরুরি অবস্থা তুলে নিয়ে ফের সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। খবর-রয়টার্স।

রবিবার (১ আগস্ট) সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং ফেব্রুয়ারি থেকেই স্টেট অ্যাডমিনস্ট্রেশন কাউন্সিলের (এসএসি) প্রধান হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন। ক্ষমতা দখলের ছয় মাসের মাথায় জান্তা প্রধান হ্লাইং জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা জানান। এই কাউন্সিলই অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে শাসন পরিচালনা করছে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অংসান সু চির বেসামরিক সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। বর্তমানে মিয়ানমারের শাসনভার এসএসি’র কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকারের ওপর অর্পন করা হয়েছে। ক্ষমতা দখলের দুই বছরের মধ্যে মিয়ানমারের শাসনভার বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা থাকলেও সাম্প্রতিক ঘোষণার মধ্য দিয়ে সেই সময়সীমা ছয় মাস বাড়ানো হলো।

অন্যদিকে, সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমার লাগাতার জান্তাবিরোধী বিক্ষোভ, অসহযোগ আন্দোলনে উত্তাল রয়েছে। কিন্তু জেনারেল মিন অং হ্লাইং দেশের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দাবি করে অবাধ ও সুষ্ঠু বহুদলীয় নির্বাচন সফলভাবে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান মনোনীত যে কোনো বিশেষ প্রতিনিধির সঙ্গে তার সরকার কাজ কর

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading