লভ্যাংশ ঘোষণা করলো মাইডাস ফাইন্যান্স
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১| আপডেট ১০:৩৫
দেশীয় শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২.৫০ শতাংশ নগদ ও বাকি ২.৫০ শতাংশ বোনাস। খবর-ডিএসই।
গত সোমবার (২ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৮৩ পয়সা। আর শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৬৯ পয়সা। আগামী ২০ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ আগস্ট।

