‘সোনা বন্ধুরে’ গান দিয়ে মাতাচ্ছেন পাবেল
উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১৫:৪৫
‘সোনা বন্ধুরে’ নতুন গানে মাতিয়ে তুলেছেন তরুণ গায়ক জাহেদ পারভেজ পাবেল । গত ঈদুল আজহা উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছিল গানটি।প্রকাশের পরপরই গানটি ইউটিউব, টিকটকসহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ইতিমধ্যে ইউটিউবে দেখেছেন ৮ লাখেরও বেশি দর্শক গানটি উপভোগ করেছে। এছাড়া এর টিকটক ভিডিও হয়েছে ৫০ হাজারেরও বেশি। পাশাপাশি টিকটকে ট্রেন্ডিংয়ে আছে এই গান। রিদমিক ধাঁচের ‘সোনা বন্ধুরে’ গানের কথা লিখেছেন স্যুপ নাসিফ ও জুয়েল মোর্শেদ। সুর করেছেন আদিব কবির ও জুয়েল মোর্শেদ। আর সংগীতায়োজন করেছেন আদিব কবির। পাবেলের সঙ্গে গানটিতে মডেল হয়েছেন হামজা খান সায়ান ও শাকিলা পারভীন। ঢাকার অদূরে কেরানীগঞ্জের মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস। গানটিতে র্যাপ করেছেন র্যাপস্টা দাদু।
কণ্ঠশিল্পী পাবেল বলেন, “বুক চিন চিন’ এর পর ‘সোনা বন্ধুরে’ আমার নতুন ধামাকা। গানটির মধ্যে বেশ মজা আছে এবং ভিডিওটিও মজার ও কালারফুল করার চেষ্টা করেছি। দর্শক-শ্রোতাদের ভালোবাসায় আমি মুগ্ধ। কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় বড় ভাই ও মেন্টর জুয়েল মোর্শেদ এবং প্রিয় মানুষ ও ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ দাদার প্রতি।”
গানটির গীতিকার ও সুরকার জুয়েল মোর্শেদ বললেন, “জাহেদ পারভেজ পাবেল আমার খুবই কাছের মানুষ। ইতিপূর্বে তার জন্য ‘এসোনা’ শিরোনামে একটি গান আমি তৈরী করেছিলাম। পরবর্তীতে পাবেল তার গানের ক্যারিয়ার কে সমৃদ্ধ করার জন্য প্রাণপনে চেষ্টা করতে থাকে। তার গানের গলাটাও বেশ চমৎকার। ‘সোনা বন্ধুরে’ গানটির মূল পাঞ্চ লাইনটি আমি তৈরি করি আরো দুই বছরে আগে। পরবর্তীতে আমার তত্বাবধানে কম্পোজার আদিব ও নাসিফ গানটিকে চূড়ান্ত রূপ দেয়। কৃতজ্ঞতা সকল শ্রোতা-দর্শকদের প্রতি। আর পাবেলের জন্য শুভ কামনা।”
ইউডি/কেএস

