করোনা: রাজশাহী মেডিক্যালে ২১ জনের মৃত্যু

করোনা: রাজশাহী মেডিক্যালে ২১ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১০:৫৫

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও ২১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ২১ জনের মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ ছিলো। বাকি ১৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর দুই জনের করোনা নেগেটিভ ছিলো। তারা শ্বাসকষ্টে মারা যান। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুই দিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, পাবনা ও নওগাঁর চার জন করে, চাঁপাইনবাবগঞ্জের দুই জন এবং নাটোরের একজন রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading