পদ্মা ইসলামী লাইফের পর্ষদ সভা
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১১:০০
আগামী শনিবার (১৪ আগস্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্ম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। খবর-ডিএসই।
সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

