আইনি জটিলতায় শিল্পা ও তার মা

আইনি জটিলতায় শিল্পা ও তার মা

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১২:৩৫

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এবার আইনি জটিলতায় এই বলিউড অভিনেত্রী ও তার মা।

ইন্ডিয়া সংবাদমাধ্যম সূত্রে জানা গেঠে, শিল্পা ও তার মা সুনন্দা শেঠির বিরুদ্ধে ভারতের লাখনৌতে প্রতারণা মামলা দায়ের হয়েছে। খুব শিগগির এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাইয়ে শিল্পা ও তার মায়ের সঙ্গে দেখা করবে লাখনৌ পুলিশ।

সোমবার (৯ আগস্ট) ডেপুটি কমিশনার অব পুলিশ (পূর্ব) সঞ্জীব সুমন এক বিবৃতিতে জানিয়েছেন, এই মামলার তদন্ত কর্মকর্তা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। হাই-প্রোফাইল মামলা হওয়া সত্ত্বেও পুলিশ বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখবেন।

লাখনৌয়ের হজরতগণি ও বিভূতি খানস থানায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন লাখনৌ পুলিশ। শিল্পা ‘আয়োসিস ওয়েলনেস সেন্টার’ নামে একটি ফিটনেস প্রতিষ্ঠান পরিচালনা করেন। এর চেয়ারম্যান এই অভিনেত্রী। অন্যদিকে তার মা পরিচালক পদে আছেন। অভিযোগে বলা হয়েছে, নতুন ব্র্যাঞ্চ খোলার নামে দুই ব্যক্তির কাছ থেকে শিল্পা ও তার মা কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading