মেসিকে ৩০ নম্বর জার্সি অফার পিএসজির

মেসিকে ৩০ নম্বর জার্সি অফার পিএসজির

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১৫: ২৫

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ৩০ নম্বর জার্সি অফার করেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) । মার্কা এক প্রতিবেদনে এমন খবর নিশ্চিত করেছে। বার্সেলোনায় মেসির সর্বশেষ জার্সি নম্বর ছিল ১০। প্রায় ১০ বছরেরও বেশি সময় এই জার্সি পরেই মেসি রাঙিয়েছেন ফুটবল অঙ্গন। পিএসজিতে ১০ নম্বর জার্সি পরে খেলছেন নেইমার। মেসির বন্ধু নেইমার সেই জার্সি ছেড়ে দেওয়ার কথা জানালেও মেসি নিতে আগ্রহী নন। পরবর্তীতে ১৯ নম্বর জার্সি নিয়েও আলোচনা হয়েছে। তবে পাকাপাকি হয়নি কিছুই।

এবার পিএসজি তাকে ৩০ নম্বর জার্সির অফার দিয়েছে। যদিও লিগ ওয়ানে ৩০ নম্বর জার্সি গোল রক্ষকদের জন্য বরাদ্দ। তবে মেসির আগমনে সেই চিরাচরিত প্রথা থেকেও বেরিয়ে আসবে আয়োজকরা। মেসিকে ৩০ নম্বর জার্সি প্রস্তাব করার পেছনে কারণও আছে। ১৭ বছর আগে এই ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। পিএসজির সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি মেসির। মার্কা আরেক খবরে বলছে, পিএসজি খুব দ্রুত চুক্তি শেষ করতে চাইলেও মেসি সবকিছু বিবেচনা করেই পা বাড়াচ্ছেন।

ইউডি/বিকে

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading