আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ২২:০০
আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ৮% নগদ লভ্যাংশ পাবেন। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ৮০ পয়সা লভ্যাংশ পাওয়া যাবে।
বুধবার (১১ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ৩৭ পয়সা। লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর। ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
গতবছর এই ফান্ডে ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল।

