রূপালী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ১৪:২২
আগামী বুধবার (১৮ আগস্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা বুধবার দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। খবর-ডিএসই।
উক্ত সভায় কোম্পানিটির ৩১ মার্চ ও ৩০ জুন ,২০২১ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

