‌আরও এক কোটি টিকা আসছে এ মাসেই

‌আরও এক কোটি টিকা আসছে এ মাসেই
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ১৮:৩০

চলতি মাসে (আগস্ট) আরও এক কোটি ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট ) বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এবং সিডিসি আয়োজিত করোনা এবং ডেঙ্গু প্রাদুর্ভাবের চ্যালেঞ্জ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে প্রায় পৌনে দুই কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে। এ মাসে আরও এক কোটিরও বেশি টিকা আসবে। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেওয়া হবে। তবে, ধৈর্য ধরতে হবে। আমাদের পাইপলাইনে যে পরিমাণ ভ্যাকসিন আছে, সেটা পাওয়া গেলেই ভ্যাকসিনের কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, চিকিৎসক-নার্সরা গত দেড় বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। করোনার পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসাও তাদের করতে হচ্ছে। এর পাশাপাশি ভ্যাকসিন প্রোগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। একইসঙ্গে বিভিন্ন টেস্টের ব্যবস্থাও করতে হচ্ছে। এরমধ্যে আবার ডেঙ্গু এসেছে। ডেঙ্গুর চিকিৎসাও আমাদের দিতে হচ্ছে। প্রতিটা জিনিসের একটা সীমা রয়েছে। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভালো রাখতে হলে আমাদের অবশ্যই ইনফেকশন কমাতে হবে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading