সূচকের উত্থানে চলছে লেনদেন

সূচকের উত্থানে চলছে লেনদেন

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ১১:২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১২ আগস্ট) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ৬৯৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৫৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪১১ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩২টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১৮ কোটি ৬৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading