কথা রাখেননি আমির!

কথা রাখেননি আমির!
বলিউড তারকা আমির খান

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ১২:১৫

বলিউড সুপারস্টার আমির খান। অভিনয়ের পাশাপাশি নানা সমাজসেবামূলক কাজও করেন তিনি। বিভিন্ন সময় অসহায়ের মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। এদিকে সদ্য প্রয়াত অভিনেতা অনুপম শ্যামের ভাই অনুরাগ শ্যাম দাবি করেছেন, তার ভাইয়ের চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েও তার কথা রাখেনি আমির। শুধু তাই নয়, পরবর্তী সময়ে তিনি নাকি ফোন ধরাও বন্ধ করে দিয়েছেন।

কিডনির সমস্যা জনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন অনুপম। তার একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। আমিরের সঙ্গে ‘লাগান’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সেই সূত্রেই আমিরকে নিজের সমস্যার কথা জানিয়েছিলেন অনুপম। কিন্তু আমির নাকি কোনো উপকার করেননি।
অনুরাগ শ্যাম বলেন, ‘আমার মা গত মাসে মারা যান। মা থাকতেন প্রতাপগড়ে। তখন অনুপম যেতে পারেনি। মায়ের মৃত্যুর পর তিনি ভেঙে পড়ে। আসলে প্রতাপগড়ে কোনো ডায়ালাইসিস সেন্টার নেই। ফলে ওখানে গেলে অনুপমের শারীরিক সমস্যা হতে পারত। এই বিষয়টা মা বেঁচে থাকাকালীনই আমির খানকেও জানিয়েছিল অনুপম। আমির সাহায্য করার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপরই আমাদের ফোন ধরা বন্ধ করে দেন।’

১৯৯৬ সালে শ্যাম বেনেগালের ‘সর্দারি বেগম’ সিনেমার মাধ‌্যমে অভিনয় জীবন শুরু করেন অনুপম শ্যাম। এরপর ‘দিল সে’,‘জখম’, ‘দুশমন’, ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ‘লগান’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading