জিএমপি সনদ প্রাপ্ত হয়েছে বিকন ফার্মা
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ১১:৪৫
সিরিয়ান আরব রিপাবলিক থেকে জিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্রাকটিস) সনদ লাভ করেছে ওষুধ-রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নোটিসের জবাবে কোম্পানিটি এমনটিই জানায়। ওষুধের নিবন্ধনের জন্য কোম্পানিটিকে জিএমপি সনদ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিকন ফার্মা সর্বশেষ তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ০১ পয়সা।

