করোনা: রামেক হাসপাতালে সর্বনিম্ন ৭ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| শনিবার, ২১ আগস্ট ২০২১| আপডেট ১০:০৫
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৩ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। গত তিনমাসের মধ্যে রামেক হাসপাতালে এটিই সর্বনিম্ন মৃত্যু।
মৃত ৭ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২৫৪ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।
ইউডি/কেএস

