বনানীতে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

বনানীতে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

উত্তরদক্ষিণ| শনিবার, ২১ আগস্ট ২০২১| আপডেট ১০:৪৫

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ৬তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শনিবার (২১ আগস্ট) ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান,ধোঁয়ার কারণে আমাদের কর্মীদের প্রচুর বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। ফায়ারের কর্মীরা সর্বাত্মক চেষ্টা করছে দ্রুত আগুন নেভানোর জন্য। কিন্তু প্রচন্ড ধোঁয়া থাকায় অনেক জায়গায় ঠিকভাবে পানি দেওয়া পৌঁছানো যাচ্ছে না। সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ৬তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে একে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী- আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুনের কারণ জানা যায়নি।

ইউডি/কেএস

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading