বেনাপোল সীমান্তে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

বেনাপোল সীমান্তে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

উত্তরদক্ষিণ| রবিবার, ২২ আগস্ট ২০২১| আপডেট ০৯:৫০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল ৪টার দিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ ধান্যখোলা গ্রামের বাড়ি থেকে তাদের আটক করে।

ওসি জানান, গোপন খবরের ভিত্তিতে লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির রান্নাঘর থেকে সাত কেজি এবং একই গ্রামের রাকিবের বাড়ির ধানের গোলার মধ্যে থেকে আট কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। জব্দ করা গাঁজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইউডি/কেএস

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading