দর পতনের শীর্ষে আজিজ পাইপস

দর পতনের শীর্ষে আজিজ পাইপস

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১| আপডেট ১৬:১০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৪ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৩৪.৮৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আজিজ পাইপসের। খবর-ডিএসই।

গত কর্মদিবস সোমবার আজিজ পাইপসের ক্লোজিং দর ছিল ১৩১ টাকা ১০ পয়সা। মঙ্গলবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২৫ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৫০ পয়সা বা ৪.১৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে আজিজ পাইপ ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্স, সিভিও পেট্রোকেমিক্যাল, সোনারগাঁও টেক্সটাইল, ইনটেক, আইসিবি ইসলামি ব্যাংক, পাওয়ার গ্রিড, মির আখতার হোসেন, ইনডেক্সে এগ্রো এবং দেশ গার্মেন্টেস দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading