ন্যানসির প্রেমের গুঞ্জন

ন্যানসির প্রেমের গুঞ্জন

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১| আপডেট ১৬:০৫

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি প্রেমে পড়েছেন- শোবিজ অঙ্গনে শোনা যাচ্ছে গুঞ্জন। বর্তমানে এই শিল্পী একাকী জীবনযাপন করছেন। তবে কৌতূহলের বিষয় হলো, এই গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছেন শিল্পী নিজেই।

শোনা যাচ্ছে দেশের অন্যতম অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের সিইও মেহেদীর প্রেমে মজেছেন ন্যানসি। সম্প্রতি মেহেদীর জন্মদিন বিশেষভাবে উদযাপন করেন ন্যানসি। আর তাতেই দুয়ে দুয়ে চার মেলাতে চাইছেন ন্যানসি-ভক্তরা। তবে এ ব্যাপারে খোলাসা করে কিছুই বলেননি এই শিল্পী।
এদিকে ন্যানসির পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল তিনি ফেইসবুকের রিলেশন স্ট্যাটাস পরিবর্তন করেছেন। সেখানে ‘এনগেজড’ দেখে শুভাকাঙ্ক্ষীদের শুভ কামনায় ভাসছেন ন্যানসি।

এ প্রসঙ্গে ন্যানসি গণমাধ্যমকে বলেন, ‘আসলে চাচ্ছিলাম ঘটা করে বিয়ের অনুষ্ঠান করবো। কিন্তু প্যান্ডামিকের কারণে মনে হচ্ছে না করতে পারবো। আর করলেও সবাই আসতে পারবে কিনা ঠিক নেই। তাই এখনই নিশ্চিত বলতে পারছি না কবে বিয়ের অনুষ্ঠান করবো। পরিস্থিতির উপর নির্ভর করছে।’
কিছুদিন আগে বিচ্ছেদের খবর জানিয়ে ন্যানসি বলেছিলেন খুব শিগগিরই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। সে অনুযায়ী সংসার জীবনের তৃতীংয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এই গায়িকা।

২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যানসি। জায়েদ ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা এবং ব্যবসায়ী। ন্যানসির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে ভালোবেসে তিনি বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে বিচ্ছেদ হয় তাদের।

ন্যানসির সংগীত ক্যারিয়ার শুরু ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রের মাধ্যমে। ২০০৯ সালে তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ প্রকাশিত হয়। ২০১১ সালে ‘প্রজাপতি’ চলচ্চিত্রে গান গেয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading